বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রমজানকে সামনে রেখে নিউইয়র্কে বেড়ে গেছে  নিত্যপণ্যের দাম

  |   শনিবার, ১৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   209 বার পঠিত

রমজানকে সামনে রেখে নিউইয়র্কে বেড়ে গেছে  নিত্যপণ্যের দাম

রমজানকে সামনে রেখে নিউইয়র্কে বেড়ে গেছে  বেশ কিছু নিত্যপণ্যের দাম। দাম বেড়েছে বিশেষ করে ইফতারিতে ব্যবহৃত নান সামগ্রীর। ক্রেতা সাধারণের মতে কিছু কিছু জিনিষের দাম স্বল্প আয়ের ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
রমজানে ইফতারিতে সাধারণত বেশি ব্যবহৃত হয়  ছোলা, তেল, সেমাই খেজুর, ডাল ও বেসন। রোজার আর মাত্র কয়েকদিন বাকি,  এরই মধ্যে বেড়ে গেছে এসব সামগ্রীর দাম।

বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিও ব্যাপারে নানা অজুহাত দেয়া হচ্ছে বলে  ক্রেতারা অভিযোগ করছেন। ভোজ্য তেলের দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীরা বলছেন, তেল আমদানি করতে খরচ বেশি হচ্ছে। এছাড়া শীতে পাম অয়েল জমে যায়, ফলে সয়াবিনের ওপর চাপ পড়ছে। সয়াবিনের সরবরাহে ঘাটতি থাকায় দাম বাড়ছে। ছোলা ও খেজুরের ক্ষেত্রেও সরবরাহের ঘাটতির অজুহাত দেখানো হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে ডাল আমদানিতেও খরচ বেশি হওয়ার কথা তারা  বলছেন।
গত বুধ ও বৃহস্পতিবার নিউইয়র্কের বাঙালি প্রধান বিভিন্ন বাজারের ক্রেতারা জানিয়েছেন, গত দুই বছরের মতো এবারও রোজার অনেক আগেই রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে শুরু করেছে ব্যবসায়ীরা। এতে নানা অজুহাত দেখালেও আগের দুইবারের অভিজ্ঞতা বলে, দাম আর কমবে না।
বাজার ব্যবস্থায় বর্তমানে কোনো ধরনের  নিয়ন্ত্রণ নেই। বিক্রেতারা অযৌক্তিক মুনাফার উদ্দেশ্যে সময় ও সুযোগ বুঝে পণ্যের দাম বাড়িয়ে চলেছে বলে অবিযোগ করছে ক্রেতাসাধারণ।
কমিউনিটির একজন বিশিষ্ট সমাজসেবক বলেন, রমজানকে লক্ষ্য করে অসাধু ব্যবসায়ীচক্র পুরনো ছক কাজে লাগাচ্ছেন। রমজান নির্ভর কয়েকটি পণ্যের দাম তারা বেশ কিছুদিন আগে থেকেই বাড়াতে শুরু করেছে, যাতে রমজানে নতুন করে বাড়ানোর প্রয়োজন না পড়ে। সেই সঙ্গে দীর্ঘ সময় ভোক্তার পকেট কেটে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায়।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।