বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে গিয়ে গুলিবিদ্ধ ৩ ডাচ কমান্ডার

  |   রবিবার, ২৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   217 বার পঠিত

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের জন্য যাওয়া তিনজন ডাচ কমান্ডারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। শনিবার (২৭ আগস্ট) ইন্ডিয়ানাপোলিস শহরে একটি হোটেলের বাইরে তাদের গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

বিষয়টি নিশ্চিত করে ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবসর সময়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের ওপর হামলা করা হয়। আহতদের মধ্যে এক কমান্ডারের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকি ২ জনের অবস্থা স্থিতিশীল।

ইন্ডিয়ানাপোলিসের পুলিশ বলছে, এ বিষয়ে এখনই বিস্তারিত তথ্য জানানো যাচ্ছে না। এই মুহূর্তে আমরা এতোটুকুই জানাতে পারি, পূর্ব শত্রুতার জেরে এ হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। এরই মধ্যে আহত কমান্ডারদের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২১ পিএম | রবিবার, ২৮ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।