বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার

  |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় নথি ফাঁস এবং সেসব নথি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড। তিনি বলেন, গ্রেপ্তার জ্যাক টাশেরা (২১) মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনুমতিব্যতিত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এর তথ্য বেহাতের ঘটনা তদন্তে সন্দেহভাজন টাশেরাকে গ্রেপ্তার করেছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের বিচারবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গারলান্ড জানান, ‘এফবিআই সদস্যরা আজ বিকেলে টাশেরাকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে তদন্ত চলমান।’ তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি।

এদিকে এফবিআই জানিয়েছে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সংস্থাটির সদস্য নর্থ ডিগটন শহরের একটি বাড়ি থেকে টাশেরাকে গ্রেপ্তার করে এফবিআই সদস্যরা।সেখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত তৎপরতা চলছে।

এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহের শেষ থেকে এফবিআই তদন্তে পাওয়া ইশারা–ইঙ্গিত কঠোরভাবে খতিয়ে দেখছে। অবশেষে আজ একজনকে গ্রেপ্তার করেছে। এ গ্রেপ্তারের ঘটনা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ও আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।’

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।