ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৫

  |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে এক বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। লুইসভিলের পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

হামলায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলাকারী নিহত হয়েছে। তবে তার নিহতের কারণ স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একটি বাণিজ্যিক অবকাঠোমো ঘিরে সশস্ত্র পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

স্থানীয় পুুলিশ প্রধান বলেছেন, তদন্ত চলছে। স্থানীয়দের তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

কেন্টকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের পরিবারের প্রতি প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে হাজির হয়েছেন শহরটির মেয়র ক্রেইগ গ্রিনবার্গ।

লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে, তারা এক ‘সক্রিয় হামলাকারীকে’ মোকাবিলা করছেন। জনসাধারণকে ইস্ট মেইনের একটি অংশ থেকে দূরে থাকতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।