| শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 78 বার পঠিত

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এই প্রথমবার মেয়ে মালতি ও স্বামীকে নিয়ে আমেরিকা থেকে নিজের দেশে এলেন। গত বছর ১৫ই জানুয়ারি ’দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার কোলে এসেছিলেন কন্যা সন্তান।
এক বছরের কন্যা সন্তানকে নিয়ে গতকাল মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে গিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তিভরে পূজো দেওয়া থেকে শুরু করে সমস্ত উপাচার মানাসহ সব আনুষ্ঠানিকতা করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে তার পূজা দেওয়ার ছবি। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তার ও ছোট্ট মালতির ছবি। সঙ্গে ক্যাপশন লিখেছেন, ’এম এম এর প্রথম ভারতভ্রমণ শ্রী সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিয়ে সম্পূর্ণ হলো’।
প্রিয়াঙ্কা এদিন পরেছিলেন সি গ্রীন রঙের সালোয়ার কুর্তা। সঙ্গে ছিল লাল উত্তরীয়। একই রংয়ের পোষাক পরিয়েছিলেন মেয়ে মালতিকেও। তার গলাতেও ছিল শ্রী গনেশ লেখা গেরুয়া উত্তরীয়।
আগামী ২৮ এপ্রিল ৪০টি ভাষায় মুক্তি পাবে স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ ’সিটাডেল’। এছাড়াও ইংরেজি ছবি ‘লাভ এগেইন’-এও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। যেটি মুক্তি পাবে আগামী মে মাসে। ফারহান আখতারের ‘মি লে জারা’-তেও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
Posted ৫:৫৩ এএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।