বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মুম্বাইয়ের রেস্তোরাঁয় খেতে গিয়ে যে অভিজ্ঞতা হলো মিমের

  |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

মুম্বাইয়ের রেস্তোরাঁয় খেতে গিয়ে যে অভিজ্ঞতা হলো মিমের

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আছেন ছুটির মেজাজে। তাঁর ফেসবুকে ঢুঁ মারলেই সেটা স্পষ্ট হয়। দুই সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন শহরে ঘোরাঘুরির ছবি পোস্ট করেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। আজ পুনে তো কাল মুম্বাই, এরপর কলকাতা। তবে এই সফরে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে মিমের; যা নিয়ে গত বৃহস্পতিবার নিজের ফেসবুকে পোস্টও দিয়েছেন তিনি।
বিদ্যা সিনহা মিম মুম্বাইয়ের এমন এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, যেখানে সবই হয় ইশারা ভাষার মাধ্যমে! রেস্তোরাঁয় ওয়েটাররা কথা বলতে পারেন না, কানেও শোনেন না। খাবার অর্ডার করতে হবে ইশারা ভাষার মাধ্যমে।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে মিম লিখেছেন, ‘রেস্টুরেন্টে ইশারা ভাষার মাধ্যমে খাবার অর্ডার করা আমার জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতা। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। আশা করি, এটা বাংলাদেশের রেস্টুরেন্টেও কখনো চালু হবে।

নিজের পোস্টের সঙ্গে খাবার অর্ডার করার একটি ভিডিও জুড়ে দিয়েছেন মিম। যেখানে তিনি রেস্তোরাঁর মেন্যু কার্ড জুড়ে দিয়েছেন—দেখা যাচ্ছে বিভিন্ন খাবারের নামের পাশে ইশারা ভাষা; যা দেখে ওয়েটার বুঝে যান কোন খাবার নিয়ে আসতে হবে।

মিমের পোস্ট করা ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। অনেকেই এমন একটি বিষয় তুলে ধরার জন্য মিমকে ধন্যবাদ জানিয়েছেন।

কেউ আবার মিমের মতো এ ধরনের রেস্তোরাঁ ঢাকায় চালুর কথাও বলেছেন।

চলতি বছর প্রেক্ষাগৃহ ও ওয়েবে দেখা মিলবে অভিনেত্রী মিমের। যার মধ্যে আছে হইচইয়ের সিরিজ ‘মিশন হান্টডাউন’। এ ছাড়া পশ্চিমবঙ্গের সিনেমা ‘মানুষ’-এও অভিনয় করেছেন তিনি। বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ছবিটিতে মিমের সঙ্গে দেখা যাবে জিৎকে।

Facebook Comments Box

Posted ১২:৩৬ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।