রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মুক্তির আগেই বাজিমাৎ করল শাহরুখের ‘ডানকি’

  |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

মুক্তির আগেই বাজিমাৎ করল শাহরুখের ‘ডানকি’

‘থ্রিইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’খ্যাত খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমায় কাজ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি অপেক্ষায় থাকা সিনেমাটির ডিজিটাল রাইটস রেকর্ড দামে কিনে নিয়েছে ভারতের নতুন ওটিটি প্লাটফর্ম জিও সিনেমা।

বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায়,  এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র তাদের জানিয়েছে জিও সিনেমা ১৫৫ কোটিতে ডিজিটাল রাইটস কিনেছে; যা ভারতীয় সিনেমার ইতিহাসে একক ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। জিও সিনেমা মনে করছে, এই চুক্তি নেটফ্লিক্সের সাথে তাদের প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখবে। ‘ডানকি’ সিনেমায় কিং খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশি ও কণিকা ধীলন। সিনেমাটির সহপ্রযোজনা সংস্থা জিও স্টুডিয়োস ও রাজকুমার হিরানি ফিল্মস। প্রথম বার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:১৮ এএম | সোমবার, ১০ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।