বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বলিউডে নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম: প্রিয়াঙ্কা

  |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

বলিউডে নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম: প্রিয়াঙ্কা

আজ শুধু বলিউডে নয়, পুরো পৃথিবীতে প্রিয়াঙ্কা চোপড়াকে এক ডাকে প্রায় সবাই চেনে। বলিউডের পাশাপাশি হলিউডের একজন নামী তারকা এখন তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও তিনি বাজিমাত করছেন একের পর এক। তবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়াকে তার নিজের দেশেই রাজনীতির শিকার হতে হয়। এতদিনে এই বিষয়ে খুললেন তিনি।

’আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডে এখন তাঁকে দেখা না যাওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। অনেকের সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি।’

প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার এই বিষয়ে মন্তব্য করেছেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা। তিনি প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার পেছনে নির্মাতা করণ জোহর ও শাহরুখ খানকে দায়ী করে বলেন, শাহরুখ খানের সঙ্গে করণের বন্ধুত্বের জন্যই প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করেছেন করণ জোহর। সবাই জানে, করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। করণ জোহর প্রিয়াঙ্কাকে এতটাই হেনস্তা করেছেন যে তিনি ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন। বহিরাগত ব্যক্তিদের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়রানির শিকার হতে হয়, করণ জোহরের বিরুদ্ধে সেই অভিযোগও তুলেছেন কঙ্গনা।

বলিউডে যখন কোনঠাসা প্রিয়াঙ্কা, তখনই তাঁর সামনে আসে বিরাট এক সুযোগ। সেই সুযোগ তিনি কাজে লাগিয়েছিলেন। বলিউডে ‘সাত খুন মাফ’ সিনেমায় কাজ করার সময়ই যুক্তরাষ্ট্রে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এরপর সংগীতশিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু প্রিয়াঙ্কা নিজেকে সঙগীতশিল্পী নয়, অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করাতে চেয়েছিলেন।

২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের পর আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। এই শোতে অভিনয়ের জন্য টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন প্রিয়াঙ্কা। এরপর হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা। তাঁকে ’বেওয়াচ, ম্যাট্রিক্স:রেভল্যুশনস, দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের বড় বাজেটের কাজে দেখা গেছে। সামনে হলিউডের সিটাডেল ও লাভ অ্যাগেইন- এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

Facebook Comments Box

Posted ৩:২৯ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।