শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বর হিসেবে সালমানকেই পছন্দ কাজলের!

  |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

বর হিসেবে সালমানকেই পছন্দ কাজলের!

সালমানকেই সঠিক পাত্র মনে করেন বলিউড নায়িকা কাজল। শাহরুখ খানের বদলে সালমান খানের সঙ্গে গেলেই ভালো করতেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা মুক্তির ২৪ বছর পর এমনটাই জানালেন কাজল। খবর আনন্দবাজারের।

কাজলের দাবি, সেই ছবিতে ‘অঞ্জলি’ চরিত্রের বিষয়ে তার পরামর্শ নেওয়া হলে অন্যভাবে ভাবতেন তিনি। মোটেই টি-শার্ট, ট্র্যাক প্যান্ট ছেড়ে শাড়ি পরত না কাজলের পছন্দের ‘অঞ্জলি’। ক্লাইম্যাক্সেও রাহুলের (শাহরুখ) বদলে আমানকে (সালমান) বিয়ে করতে চাইতেন।

এর পর কাজলকে ওই দুই অভিনেতার মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা জিজ্ঞাসা করলেও চমকপ্রদ জবাব দেন কাজল। বলেন, ‘চিত্রনাট্য সাজানোর ভার আমার ওপর থাকলে অঞ্জলি আমনের সঙ্গেই যেত। কিন্তু যদি ছবিটার কথা ভাবেন, তা হলে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। শেষে যা হওয়ার ছিল তা-ই হয়েছে।

১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি মুক্তি পায়। সিনেমাটি নিয়ে পরিচালক করণ জোহর নিজেই স্বীকার করেছিলেন এটি ‘সবচেয়ে অযৌক্তিক’ ছবি। বলিউড তারকা শাবানা আজ়মি ছবিটি দেখার পর করণকে ফোনে তিরস্কার করেছিলেন।

অঞ্জলিকে কম সুন্দরী বোঝানোর জন্য ছোট চুল এবং প্যান্ট-শার্টে রাখার অর্থ কী? শুধুমাত্র টিনার প্রতি অধিক প্রেম অনুভব করার শর্ত এটি হতে পারে না। করণকে এ কথাই বলেছিলেন শাবানা। তার পর অঞ্জলিকে আবার ‘সুন্দরী’ করে তুলতে চুল বড় করে শাড়ি পরিয়ে দেওয়া আরও অসম্মানজনক বলে মনে করেছিলেন তিনি। জবাবে কিছুই বলতে পারেননি করণ। তার উত্তর ছিল, ‘তুমি একদম ঠিক বলছ। আমি দুঃখিত।’

Facebook Comments Box

Posted ১১:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।