| শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট | 80 বার পঠিত

‘পাঠান’ এর পর ‘টাইগার ৩’ তে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের সবচেয়ে বড় দুই তারকাকে। ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও এখনো সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করা হয়নি। গত মাসে শুটিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। চলতি মাসের ৮ তারিখ শুটিংয়ে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
পিংক ভিলার খবর বলছে, চলতি মাসের ৮ তারিখে একসঙ্গে শুটিংয়ে দেখা যাবে শাহরুখ-সালমানকে। দুই খানকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি খরচ করছেন নির্মাতারা। এই দৃশ্য ধারণ করার জন্য দীর্ঘ ৪৫ দিন ধরে মুম্বাইয়ে নির্মাণ করা হয়েছে বিশাল এক সেট।
হাজার কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি বলিউডের বেশি আয় করা সিনেমার তালিকার ওপরের দিকে জায়গা করে নিয়েছে। এবার সালমানের টাইগার ৩-এ শাহরুখ অতিথি হিসেবে আসলে কী হবে, তা-ই দেখার অপেক্ষায় দর্শকরা।
Posted ৫:২৩ এএম | শনিবার, ০৬ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।