| রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 396 বার পঠিত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে।
এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করলেন ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে করা এই ক্যাম্পেইনে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনাও করেছেন।
ডোনাল্ড ট্রাম্প শনিবারের এই ক্যাম্পেইন শুরু করেন ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে। এ সময় ট্রাম্পের রেকর্ড করা একটি প্রতিশ্রুতি ভিডিও দেখানো হয়।
২০২১ সালে ক্যাপিটল হিলের সামনে যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, তারা সবাই নির্দোষ প্রমানিত হবে।
এসময় তার বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।
গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেন।
পর্ন তারকা স্টোরমি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে নিজের সামাজিক মাধ্যমে দাবি করেন।
Posted ৪:৩৯ এএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।