শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পৃথিবী ও মঙ্গলের অভ্যন্তরে ব্যাপক পার্থক্য রয়েছে

  |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

পৃথিবী ও মঙ্গলের অভ্যন্তরে ব্যাপক পার্থক্য রয়েছে

পৃথিবী ও মঙ্গল সৌরজগতের প্রতিবেশী দুই গ্রহ। তবে তাদের অভ্যন্তরভাগে ব্যাপক পার্থক্য রয়েছে। স¤প্রতি গবেষকরা জানিয়েছেন, পৃথিবী ও মঙ্গল গ্রহের অভ্যন্তরভাগ বা ‘কোরের’ মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য খুঁজে পেয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার রোবোটিক যান ইনসাইট থেকে পাওয়া ভ‚কম্পনঘটিত তথ্য বিশ্লেষণ করে নতুন গবেষণা করেছেন গবেষকরা। এ থেকে তারা মঙ্গল গ্রহের অভ্যন্তরভাগ গঠনের বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়ার দাবি করেছেন। তারা বলছেন, তাদের গবেষণা থেকে পৃথিবী ও মঙ্গলের বৈসাদৃশ্যের বিষয়টির নতুন তথ্য সামনে এসেছে।

গবেষকরা বলছেন, মঙ্গল গ্রহের ভ‚কম্পনঘটিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর সবচেয়ে ভেতরের স্তর বা কোর কিছুটা ছোট।

তারা আরও বলছেন, মঙ্গল ও পৃথিবী দুটি গ্রহের কোর প্রাথমিকভাবে তরল লোহায় গঠিত। তবে মঙ্গল গ্রহের কোরের ২০ শতাংশে লোহার চেয়ে পাতলা উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে সালফার, অক্সিজেন, কার্বন ও হাইড্রোজেন। পৃথিবীর কোরে এ ধরনের উপাদান মঙ্গল গ্রহের অর্ধেক। অর্থাৎ, পৃথিবীর কোরের চেয়ে মঙ্গল গ্রহের কোরের ঘনত্ব কম।

গবেষণাসংক্রান্ত নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে। রয়টার্স

Facebook Comments Box

Posted ১২:২৮ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।