শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে জোড়া বিস্ফোরণে নিহত ১২, আহত ৪০

  |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে জোড়া বিস্ফোরণে নিহত ১২, আহত ৪০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) কার্যালয়ে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য।

সোয়াত উপত্যাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। ভবনটিও ধসে পড়েছে।

খাইবার পাখতুন খাওয়া প্রদেশের এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

তার দাবি, সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ তাদের হাতে নেই।

আর কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করায় এটা দুর্ঘটনাজনিত বিস্ফোরণ নাকি সন্ত্রাসী হামলা তা পরিষ্কার করে বলা যাচ্ছে না।

কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদও দাবি করেছেন, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পিএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।