বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় ‘জ্বালাতঙ্ক’

  |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   93 বার পঠিত

পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় ‘জ্বালাতঙ্ক’

চরম গরমের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা! বুধবার থেকে শনিবার কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আশঙ্কা আবহাওয়া দফতরের।

১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু এক জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া দেবে। ১৫ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে।

Facebook Comments Box

Posted ২:৫৫ এএম | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।