শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

’নেতাজি সুভাষ চন্দ্র বোস’ সম্মাননা পেলেন শাওন চৌধুরী

  |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

’নেতাজি সুভাষ চন্দ্র বোস’ সম্মাননা পেলেন শাওন চৌধুরী

সম্প্রতি ভারতের নয়া দিল্লি থেকে ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশের সংগীতশিল্পী শাওন চৌধুরী। এটি দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস ফিল্মস অর্গানাইজেশন কর্তৃক প্রবর্তিত হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারত সরকারের একাধিক মন্ত্রী, শিল্পী, সাহিত্যিক, অভিনয়শিল্পী এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, ‘গান করি মনের আনন্দে। দেশে-বিদেশে এর জন্য আগেও পুরস্কৃত ও সম্মানিত হয়েছি। এবারের সম্মাননা পুরস্কারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমার জন্য। কারণ এর সঙ্গে নেতাজির মতো একজন ইতিহাসখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে। ভবিষ্যতেও যেন শুদ্ধ সংগীত চর্চার মধ্যে থাকতে পারি, এই কামনা করছি।

এর আগে এই শিল্পী আরো ৮টি আন্তর্জাতিক সম্মাননা পান সংগীতের জন্য। শাওন চৌধুরী মূলত আধুনিক গানের  শিল্পী হলেও তিনি গজল পরিবেশন করে থাকেন। এ পর্যন্ত শিল্পীর প্রকাশিত মিউজিক অ্যালবাম ১৪টি, যার মধ্যে অর্ধেক ভারত থেকে প্রকাশিত।

বাংলা ভাষার পাশাপাশি তিনি হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষায়ও গান করেছেন তিনি। চলতি বছর নতুন কিছু মৌলিক গানের কাজ করছেন তিনি, যার মধ্যে রয়েছে ভারতের শিল্পী শুভমিতা ব্যানার্জীর সঙ্গে দ্বৈত গান।

Facebook Comments Box

Posted ২:২৯ পিএম | বুধবার, ৩১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।