শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিষেধাজ্ঞা বাতিলে মন্টানার বিরুদ্ধে মামলা টিকটকের

  |   শুক্রবার, ২৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত

নিষেধাজ্ঞা বাতিলে মন্টানার বিরুদ্ধে মামলা টিকটকের

টিকটকের বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে চীনভিত্তিক শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। এরপর সোমবার (২২ মে) এই মামলা করে টিকটক কতৃপক্ষ।

১৭ মে দেয়া ওই নিষেধাজ্ঞায় বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে সেখানে ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করা যাবে না।

টিকটকের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সুরক্ষার জন্য মন্টানার অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছে প্ল্যাটফর্মটি। এই নিষেধাজ্ঞা মন্টানার জনগণের প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করেছে।

টিকটিকের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে, তারা নিজেদের প্রকাশে, জীবিকা উপার্জনে এবং নিজেদের সম্প্রদায় খুঁজে পেতে টিকটকের ব্যবহার চালিয়ে যেতে পারেন। কারণ, আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষা করতে কাজ চালিয়ে যাচ্ছি।’
টিকটক নিষিদ্ধের আইনে বলা হয়েছে, মন্টানার সীমানার ভেতরে অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হবে।

গত মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধের একটি বিল ৫৪ ভোট পেয়ে পাস করেন। অন্যদিকে বিলটি পাস না করার পক্ষে ভোট পড়ে ৪৩টি। গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করে মন্টানা।
Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৫২ এএম | শুক্রবার, ২৬ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।