বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নির্বাচনে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন, বিএনপিকে ইসি আলমগীর

  |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

নির্বাচনে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন, বিএনপিকে ইসি আলমগীর

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরীক্ষা নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন ভালো কাজ করছে জানিয়ে ইসি আলমগীর বলেন, এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি, আগামীতেও করবো। আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশ নিন।

বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে ইসির পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা পরীক্ষা দিতে সব সময় প্রস্তুত। আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম, কীভাবে আপনারা বুঝলেন।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে অধিকাংশ দল অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি আস্থাহীনতা কি না? এমন প্রশ্নের উত্তরে আলমগীর বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই। প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের বিষয়।

বিএনপি বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা (বিএনপি) বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না। বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়।

Facebook Comments Box

Posted ২:০৪ পিএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।