শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ

  |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ

আগামী পবিত্র রমজান মাসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ শনিবার। এদিন জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ খলিল বিরিয়ানী হাউজের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ক্লাব সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। ক্লাবের কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালে বনভোজন আয়োজনের বিষয়ও আলোচিত হয়।

জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (১২ মার্চ) অপরাহ্নে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ডা. ওয়াজেদ এ খান, মমিন মজুমদার, রশীদ আহমদ, এস এম সোলায়মান, মাহাথীর ফারুকী, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:১৯ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।