| রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 82 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসব আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় ২১ এপ্রিল শুক্রবার নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ৯টায় ব্রঙ্কসের ওভাল পার্কের খোলা মাঠে এই ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।
নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। নামাজের পূর্বে ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি আল্লমা সৈয়দ জুবায়ের আহমেদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইনের সহ কমিটির সদস্যবৃন্দ।
নামাজ শেষে হাফিজ মুসাদ্দেক আহমেদ মুসলিম উম্মাহসহ সমগ্র মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
Posted ১২:৩৮ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।