| শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট | 100 বার পঠিত

অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে সিটির ম্যাসপ্যাথে উদ্বোধন হলো ’জমজম প্রোডাক্টস’-এর হোলসেল স্টোর। এ উপলক্ষ্যে ৫৬-৩৫ রাস্ট স্ট্রীট ঠিকানায় বিশালাকারের এই স্টোরে সুধি সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ এপ্রিল শুক্রবার বাদ জুমা স্টোরটিতে আয়োজিত সমাবেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা অংশ নেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের শুভ কামনা করেন।
ব্যতিক্রমী এই আয়োজনে আগত অতিথিদের জন্য ছিল দুপুরে খাবারের আয়োজন।
স্টোরটির স্বত্তাধিকারী মোহাম্মদ ইয়াকুব এই স্টোরে ৫ শতাধিক আইটেম সুলভমূল্যে পাওয়া যাবে। তিনি জানান, সবরকম টাটকা ফলমূল, মাছ ছাড়াও চাল পাওয়া যাবে এই স্টোরে। স্টোরটি সপ্তাহের ৭ দিনই সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে।
ইতিমধ্যে নিউইয়র্কের বড় বড় সুপার মার্কেট ছাড়াও বাফেলো সিটির গ্রোসারী ব্যবসায়ীরা জমজমাট প্রোডাক্টস-এর সামগ্রী ক্রয় করছেন বলে ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে মোহাম্মদ ইয়াকুব জানান। বলেন, কানাডার পিয়াজ-এর এজেন্টের মধ্য দিয়ে হোলসেন ব্যবসা শুরু।
তিনি বলেন, নিউইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেটের গ্রোসারী ব্যবসায়ীরা চাইলে তাদেরকেও প্রয়োজনীয় মতো গ্রোসারী মালামাল সরবরাহ করার ব্যবস্থা রয়েছে।
Posted ৫:১৯ এএম | শুক্রবার, ০৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।