ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী বিতরণ

  |   শুক্রবার, ২৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী বিতরণ

পবিত্র রামাদানকে সামনে রেখে নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ মার্চ বুধবার কুইন্স টুগেদারের উদ্যোগে এস্টোরিয়া ৩৬ অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রি বিতরণ করা হয়।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক পিটার রোজ, কুইন্স টুগেদার পরিচালক জনাথন ফার্গাস, নিউইয়র্ক স্টেট সিনেটর অফিস স্টাফ মাহফুজুল ইসলাম, ডানিয়ালা জে কর্ডনরা, সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র সভাপতি সফিক উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হোক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য নুরুল হক, হারুন-উর-রশিদ, মাহমুদুল হাসান ও নাবিলা।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন কাউন্সিলওমেন জুলি ঊন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে রামাদান স্পেশাল ফ্রি হালাল ফুড, গ্রোসারি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, কমিউনিটির অস্বচ্ছল মানুষের জন্য কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগে সার্বিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

Posted ২:০০ এএম | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।