শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কের ব্রঙ্কসে বাকার কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নিউইয়র্কের ব্রঙ্কসে বাকার কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের (বাকার) ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নেয় বেশ কয়েকজন শিশু প্রতিযোগি।

সভাপতি আহ্বান চৌধুরী খোকন ও সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিনের সঞ্চালনায় ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ এ বেলাল এর ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহহিয়া। এ ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুর রব দলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আবুল হাশিম হাসনু, আব্দুর রহিম আদশা, অনুষ্ঠানের অন্যতম স্পন্সর শাহ গ্রুপের ফাউন্ডার শাহ জে চৌধুরী, সালেহ আহমেদ সাল, আতাউর রহমান সেলিম, এনওয়াইডিপির অফিসার বেলাল ইসলাম, রোমানা আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া, সাধারন সম্পাদক ইমরান হোসেন টিপু, শামীম মিয়া, মাকসুদা আহমেদ, সাদী মিন্টু, মামুন রহমান, নূরুল আজিম, আহসানুল হক, আলমগীর আলম, মাহবুব আলম, রায়হান জামান রানা, শাহ বদরুজ্জামান রুহেল প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য ফকরুল ইসলাম।

Facebook Comments Box

Posted ২:১৮ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।