ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধর্ষণের অভিযোগ, শাকিব ও প্রযোজক রহমত উল্লাহ মুখোমুখি

  |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ধর্ষণের অভিযোগ, শাকিব ও প্রযোজক রহমত উল্লাহ মুখোমুখি

ধর্ষণসহ একাধিক অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগের মীমাংসার জন্য চেষ্টা করছেন শাকিব খান। আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুর সহযোগিতায় শাকিব ও প্রযোজক রহমত উল্লাহ মুখোমুখি হন। তবে সহসাই মীমাংসা হচ্ছে না এটি, এর নেপথ্যে রয়েছে অনেক ঘটনা।

বৃহস্পতিবার বিকেলে খোরশেদ আলম খসরু কালের কণ্ঠকে বলেন, ‘মীমাংসার জন্য আমরা বসেছিলাম। আমরা দুই পক্ষের বক্তব্যই শুনেছি। যেটা বুঝতে পারছি যে সহসাই মীমাংসা হচ্ছে না। কেননা অসংখ্য অভিযোগ রয়েছে দুজনের। আবার আমাদের বসতে হবে।’

হয়তো কয়েক ধাপে বসার পরে বিষয়টির সমাধান হতে পারে বলে জানালেন খসরু।

১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।

Facebook Comments Box

Posted ২:৫৫ এএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।