বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস

  |   শুক্রবার, ৩১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১ এপ্রিল) বিকাল পর্যন্ত যেকোনো সময় এই ঝড় হতে পারে। এতে বাতাসের গতিবেগ উঠে যেতে পারে ৮০ কিলোমিটার।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে-রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৬৩ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৮ মিলিমিটার। আগামী দুই দিনে তাপমাত্রা বাড়তে পারে এবং এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।