| রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 72 বার পঠিত

জাপানের উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কাইড্রাইভ দেড় মিলিয়ন ডলারে তাদের ২ আসনের এসডি-০৫ উড়োজাহাজ বিক্রি করেছে।
এই উড়োজাহাজটি কিনে লাইসেন্সধারী পাইলট কোতারো চিবা জাপানে প্রথম ‘হোন্ডাজেট’-এর মালিক হলেন। শনিবার জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এই তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার চিবা টুইটারে বলেন, ‘আমি স্কাইড্রাইভ এসডি-০৫’-এর প্রথম মালিক। জাপানের আকাশে স্বাধীনভাবে স্কাইড্রাইভ চলবে।’
প্রথমদিকে স্কাইড্রাইভ পূর্ব ক্রয় আদেশের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছে ‘উড়ন্ত গাড়ি’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। পরে ব্যক্তি বিশেষের কাছেও তা বিক্রির সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথম ‘উড়ন্ত গাড়ি’ ক্রেতার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে।
Posted ২:০৮ এএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।