বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুই ঘন্টার ভিডিও আপলোড করা যাবে টুইটারে

  |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

দুই ঘন্টার ভিডিও আপলোড করা যাবে টুইটারে

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু ভেরিফায়েড’ ব্যবহারকারীরা এখন থেকে দুই ঘণ্টার (৮ জিবি) দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন। বৃহস্পতিবার (১৮ মে) প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক এক টুইটে এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক টেক পোর্টাল টেকক্রাঞ্চের মতে, টুইটার কিছু পরিবর্তন আনছে এবং আগের ভিডিও আপলোডের ৬০ মিনিট সীমার পরিবর্তে ১২০ মিনিট করছে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা ২ জিবির পরিবর্তে ৮ জিবির ভিডিও আপলোড করতে পারবে। যদিও আগে দীর্ঘ ভিডিও আপলোড শুধুমাত্র ওয়েব থেকেই সম্ভব ছিল। কিন্তু এখন এটি আইওএস অ্যাপের মাধ্যমেও সম্ভব।

ইলন মাস্কের এই ঘোষণার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এর প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টুইটার হলো নতুন নেটফ্লিক্স।’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব ভালো! এটা করার জন্য ধন্যবাদ!’
Facebook Comments Box
বিষয় :

Posted ২:০৯ এএম | রবিবার, ২১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।