বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

’দাবাং’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে আর নেই

  |   শুক্রবার, ২৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত

’দাবাং’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘দাবাং’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে। মঙ্গলবার ভারতের নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করতে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দিবাগত রাত ২টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১।

জানা গেছে, মহারাষ্ট্রের নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করতে গেলে সেখানে এক হোটেলের কক্ষ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নীতেশ ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। জনপ্রিয় টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন। এ ছাড়া অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন। মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন তিনি। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বলিউডেও সমান তালে অভিনয় করতেন নীতেশ। ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। ‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।

Facebook Comments Box

Posted ৫:৩৮ এএম | শুক্রবার, ২৬ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।