বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

  |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। এখন টুইটারের নিউজ ফিড স্ক্রল করার সময় পর্দার এক কোণে ভিডিও দেখার সুযোগ মিলবে।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে পর্দার এক কোণে ভিডিও দেখা যাবে। ফলে ভিডিও দেখার পাশাপাশি টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করা সম্ভব হবে।

‘পিকচার-ইন-পিকচার’ সুবিধার পাশাপাশি ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত দেখার সুযোগও চালু করছে টুইটার। আকারে বড় ভিডিও দ্রুত দেখা সম্ভব হবে। শুধু তা-ই নয়, ভিডিওর নির্দিষ্ট বা পছন্দের অংশ একাধিকবার দেখারও সুযোগ মিলবে।

সম্প্রতি নীল টিক ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ দুই ঘণ্টার ভিডিও পোস্ট করার সুযোগ চালু করেছে টুইটার। শিগগিরই অডিও-ভিডিও কল সুবিধাও চালু করা হবে। ফলে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর সঙ্গে নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলারও সুযোগ মিলবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১৪ এএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।