| শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট | 87 বার পঠিত

সুঠাম দেহ আর সুস্থ থাকতে ডায়েটের পাশাপাশি ব্যায়ামের বিকল্প নেই। তেল, মশলা আর অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকের পেটসহ শরীরের বিভিন্ন অংশে মেদ জমে। শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে একটা ব্যায়াম। এর নাম হচ্ছে প্লাঙ্ক। এই বিশেষ ব্যায়ামে দুই কনুই আর পায়ের পাতার ওপর ভর দিয়ে পুরো শরীরকে উঁচু করে রাখতে হয়। একথা স্বাস্থ্য সচেতন মানুষদের অনেকেরই জানা।
তবে বেশিক্ষণ এই ব্যায়াম করা বেশ কষ্টকর। কিন্তু এক যুবক টানা দীর্ঘ ৯ ঘণ্টা ৩০ মিনিট ১ সেকেন্ড প্লাঙ্ক করে গড়েছেন রেকর্ড। ব্যায়াম করে নিজের নাম তুলেছেন গিনেস বিশ্ব রেকর্ডে।
গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ার বাসিন্দা ড্যানিয়েল স্কালির ওই ভিডিও শেয়ার করেছেন। নিজের অভিজ্ঞতার ব্যাপারে ড্যানিয়েল জানান, সাত ঘণ্টা পর তার শরীর কিছুটা কাঁপছিল।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ১৫ সেকেন্ড প্লাঙ্ক করে গিনেস রেকর্ড করেছিলেন এক সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য। সেই রেকর্ড ভেঙে এবার গিনেস বুকে ঠাঁই করে নিলেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল।
Posted ৫:২৪ এএম | শুক্রবার, ২৬ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।