বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জেমস ওয়েবের পাঠানো ছবি রহস্যের জট খুলবে

  |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   77 বার পঠিত

জেমস ওয়েবের পাঠানো ছবি রহস্যের জট খুলবে

ইউরেনাস গ্রহের বেশ কিছু চমকপ্রদ ছবি প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অনুমান বলছে, এগুলো গ্রহটির ‘রহস্যময় জট’ খুলতে সাহায্য করবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নাসার তোলা ওই ছবিগুলোতে গ্রহটির বিভিন্ন বলয় আগের যে কোনো সময়ের চেয়ে বিশদভাবে দেখা গেছে। স্কাই নিউজ।

এর আগেও গ্রহটির বলয়ের বিভিন্ন ছবি তুলেছে নাসার টেলিস্কোপ। তবে, এবারের তোলা ছবিগুলো আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার।

নাসা বলছে, নতুন তোলা ছবিগুলোর মধ্যে ইউরেনাস ও এর ২৭টি চাঁদ দেখানো এক ছবির ওয়াইড শট ‘আইস জায়ান্ট’ হিসাবে পরিচিত গ্রহটির রহস্য সমাধানে সহায়ক হতে পারে। ছবি সম্পর্কে নাসা জানিয়েছে, “ছবিতে গ্রহটির ওপরের দিকে সূর্যের মুখোমুখি থাকা মেরুতে উজ্জ্বল এক জায়গা আছে, যা ‘পোলার ক্যাপ’ নামে পরিচিত। এর ওয়েব ডেটা বিজ্ঞানীদের বিদ্যমান রহস্যময় প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে।”

Facebook Comments Box

Posted ১১:৫১ পিএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।