মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জাবি ভর্তি পরীক্ষা জুনে, আবেদন শুরু ৯ মে

  |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত

জাবি ভর্তি পরীক্ষা জুনে, আবেদন শুরু ৯ মে

আগামী ৯ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও ১৬ জুন থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ উপাচার্যর নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার আবেদন ও ভর্তি পরীক্ষা গ্রহণের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। এতে আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আবু হাসান আরও জানান, গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সাথে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এবার ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

গত বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১৩ পিএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।