শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জাতিসংঘ পরমাণু প্রধানের সাথে ইরানের প্রধান আলোচকের সাক্ষাৎ

  |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   183 বার পঠিত

জাতিসংঘ পরমাণু পযর্বেক্ষণ সংস্থার প্রধান ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের সাথে সাক্ষাত করেছেন।
জাতিসংঘ পরমাণু পযর্বেক্ষণ সংস্থার প্রধান সোমবার এ কথা জানান।
দেশটির পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে উভয়ের এ সাক্ষাত অনু্িষ্ঠত হয়।
আমেরিকাসহ পশ্চিমা কিছু দেশ ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু চুক্তি করে। এতে পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের শর্ত ছিল। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ চুক্তিটি বাতিল করেন।
সম্প্রতি চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে উভয়পক্ষ ভিয়েনায় মুখোমুখি বৈঠকে শুরু করে।
রাফায়েল গ্রোসি সোমবার ট্ইুটারে বলেন, গুুরুত্বপূর্ণ সুরক্ষা ইস্যুগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে।
তিনি আরো বলেন, মোহাম্মদ এসলামির সাথে তার সাক্ষাত হয়েছে।
দুজন করমর্দন করছেন এরকম ছবিও তিনি পোস্ট করেন।
এর আগে গত সপ্তাহে এসলামি উভয়ের বৈঠক হওয়ার কথা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছিলেন।
উল্লেখ্য, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বলে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকটি গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশ পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে জানান।

Facebook Comments Box

Posted ৬:২৮ পিএম | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(418 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।