শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘জন উইক : চ্যাপ্টার ফোর’ই শেষ নয়

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

‘জন উইক : চ্যাপ্টার ফোর’ই শেষ নয়

অনেক দিনের প্রতীক্ষার পর এই মাসের শুরুতে কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক : চ্যাপ্টার ফোর’ মুক্তি পেয়েছে। চ্যাড স্টালেস্কি পরিচালিত ফিল্মটি প্রত্যাশিতভাবেই দারুণ চলছে। সিরিজের এই পর্বে এমন কিছু উপাদান আছে যাতে অনেকে ধারণা করছে এখানেই জন উইক উপাখ্যানের পরিণতি। কিন্তু পরিচালক ‘জন উইক : চ্যাপ্টার ফাইভ’-এর সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। উল্লেখ্য ‘জন উইক : চ্যাপ্টার ফোর’-এ রিভস রূপায়িত অ্যাসাসিন চরিত্রটি তার পরম মুক্তির জন্য হাই টেবিলের সিদ্ধান্তে মার্কি দ্য গ্রামোঁর (বিল স্কার্সগার্ড) মুখোমুখি হয়। এছাড়া মার্কির বদলি হিসেবে তাকে কেইনের (ডনি ইয়েন) সঙ্গে লড়তে হয়। এই লড়াইয়ে সে পরাজিত হবার ভাণ করে তবে সে প্রতিপক্ষকে ঘায়েল করলেও নিজে মারাত্মক আহত হয়। ডেডলাইনের সঙ্গে এক আলাপে স্টালেস্কি এর ব্যাখ্যা দিয়েছেন এবং সিরিজের ভবিষ্যৎ সম্পর্কে আভাস দিয়েছেন। চলতি পর্বে উইকের পরিণতির উল্লেখ করে আগামী পর্বের ব্যাপারে আশাবাদী পরিচালক। ‘জন উইক : চ্যাপ্টার ফাইভ’ সম্পর্কে পরিচালক বলেন, এই ‘জন উইক’ নিয়ে কথা বলতে গেলে আমি বা কিয়ানু কখনও বলব না আমরা শেষ করে এনেছি। আমরা যা করেছি তা নিয়ে গর্বিত। এই জেনে আনন্দিত যে দর্শকরা আরও চায়। আমরাও চালিয়ে যেতে চাই। লায়ন্সগেট তাদের এই সম্পত্তি নিয়ে কী করবে তা তাদের ব্যাপার। ২০২০ সালে স্টালেস্কি জানিয়েছিলেন চতুর্থ ও পঞ্চম পর্বের কাজ একসঙ্গে এগোবে। তবে কোভিড এবং কিয়ানুর ‘মেট্রিক্স রেজারেকশন্স’-এর শিডিউল সব এলোমেলো করে দেয়।

Facebook Comments Box

Posted ১১:২৬ পিএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।