| শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত

আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী আনুশকা শর্মা। এখন বেছে বেছে ছবি নির্বাচন করছেন তিনি। শোনা যাচ্ছে, আবার এক নতুন প্রকল্প হাতে নিতে চলেছেন এই নায়িকা। আর তাঁর সঙ্গে বলিউড নায়ক বরুণ ধাওয়ানকে দেখা যাবে।
ভামিকাকে জন্ম দেওয়ার পর আর রুপালি পর্দায় দেখা যায়নি আনুশকাকে। তবে খুব শিগগিরই তাঁকে নেটফ্লিক্সে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিতে দেখা যাবে।
ছবিটি ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের ওপর নির্মিত। আনুশকাকে দেখা যাবে ঝুলন গোস্বামীর ভূমিকায়।
ভারতীয় গণমাধ্যম পিপিংমুন ওয়েব সাইটের খবর অনুযায়ী, দক্ষিণি চিত্রনির্মাতা অ্যাটলি কুমার প্রযোজিত ছবির নায়িকা হতে চলেছেন তিনি। এই ছবির মাধ্যমে আবার জুটি বাঁধতে চলেছেন আনুশকা ও বরুণ। দীর্ঘ পাঁচ বছর পর তাঁরা আবার একসঙ্গে হতে চলেছেন। এর আগে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুই ধাগা’ ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাই বরুণ-আনুশকার জুটি বাঁধার খবরে তাঁদের ভক্তরা উৎফুল্ল।
২০১৬ সালে অ্যাটলির তামিল হিট ছবি ‘থেরি’র হিন্দি রিমেক এ ছবিটি। তামিল ছবির মূল চরিত্রে ছিলেন থালাপতি বিজয়, সামান্থা রুথ প্রভু, এমি জ্যাকসন। এর হিন্দি রিমেকে দুই মূল নায়িকার মধ্যে একটি হতে চলেছেন আনুশকা।
চলতি মাসেই তিনি এই ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করবেন। জানা গেছে, অ্যাটলি ও তাঁর দল ‘থেরি’-কে সম্পূর্ণ নতুন রূপে আনতে চলেছেন। পুরোপুরি রিমেক নয়, তাঁরা এক তাজা ছবি উপহার দিতে চলেছেন। এ জন্য অ্যাটলি চিত্রনাট্যে বেশ কিছু বদল এনেছেন। নির্মাতাদের দাবি, এটা পুরোপুরি রিমেক কখনোই নয়। ‘থেরি’ ছবির হিন্দি রিমেকে নির্মাতারা বেশ কয়েকটা নতুন চরিত্র যুক্ত করতে চলেছেন। আর ছবির গল্পেও চমক আছে বলে জানা গেছে। ‘থেরি’ ছবির হিন্দি চিত্রনাট্য এমনভাবে সাজানো হচ্ছে, যা উত্তরের দর্শককে যেন আকৃষ্ট করতে পারে। তামিল চিত্রনির্মাতা কালিস এই রিমেক ছবিটি পরিচালনা করবেন। এখন এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের আগস্ট থেকে ছবির শুটিং শুরু হবে। আগামী বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Posted ৪:০৬ এএম | শুক্রবার, ০২ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।