বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গিল-সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে ভারতের জয়ের সমান ড্র

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

গিল-সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে ভারতের জয়ের সমান ড্র

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্টে পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ভারতের করা ৩৫৮ রানের জবাবে জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

৩১১ রানে পিছিয়ে পরায় পরাজয়েয় শঙ্কায় ছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন অধিনায়ক শুভমান গিল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও রবিন্দ্র জাদেজা।

৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শুভমান গিল। দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু নার্ভাস নাইনটিতে গিয়ে হোঁচট খান লোকেশ রাহুল। তিনি ২৩০ বল মোকাবেলা করে ৮টি বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে ফেরেন।

এরপর ওয়াশিংটান সুন্দরের সঙ্গে মাত্র ৪৪ রানের জুটি গড়তেই আউট হন শুভমান গিল। তার আগে চলতি সফরে চতুর্থ সেঞ্চুরি হাঁকান তিনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে করেন ১০৩ রান।

২২২ রানে শুভমান গিল আউট হওয়ার পর জুটি গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর ও রবিন্দ্র জাদেজা। তারা পঞ্চম উইকেটে ২০৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি।

ওয়াশিংটন সুন্দর ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ১০১ রান করে অপরাজিত ছিলেন। রবিন্দ্র জাদেজা ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০৭ রান করে দিনের খেলা শেষ করেন।

অধিনায়ক শুভমান গিল (১০৩), লোকেশ রাহুল (৯০), ওয়াশিংটন সুন্দর (১০১*) ও রবিন্দ্র জাদেজার (১০৭*) অনবদ্য ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে ভারত।

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | রবিবার, ২৭ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।