| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত

গরমে পানির মতো পরম আকাঙ্ক্ষিত বস্তু বোধ হয় আর কিছুই নেই। তেষ্টা মেটাতে পানি ছাড়াও নানা রকম পানীয় খাওয়া হয়ে থাকে। খাবার থেকেও কিছুটা পানি পায় শরীর, তবে পানির ঘাটতি মেটাতে পানিই সেরা উপকরণ।
কতটা পানি দরকার
পরিবেশের তাপমাত্রার তারতম্যভেদে পানির চাহিদা কমবেশি হয়। প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। সহজেই পানিশূন্য হয়ে পড়ে শরীর। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন অন্তত তিন লিটার পানি খাওয়া প্রয়োজন। তবে এটির একেবারে ধরাবাঁধা কোনো হিসাব নেই। প্রচণ্ড গরমে কায়িক পরিশ্রম করলে পানির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। যেকোনো ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে যদি তৃষ্ণা অনুভব করেন, গলা শুকিয়ে আসে, তাহলে অবশ্যই পানি খেতে হবে সঙ্গে সঙ্গেই। শিশু ও বয়স্ক ব্যক্তিরা তৃষ্ণার ব্যাপারে খুব একটা সচেতন না-ও থাকতে পারেন। বাড়ির অন্যদেরই দায়িত্ব তাঁরা ঠিকঠাক পানি খাচ্ছেন কি না, নিশ্চিত করা। প্রস্রাবের রং স্বাভাবিক থাকলে বুঝতে হবে, পানির চাহিদা ঠিকঠাক পূরণ হচ্ছে।
Posted ২:২৩ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।