মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কোনো উষ্কানি-ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   153 বার পঠিত

কোনো উষ্কানি-ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে যারা দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলা করেছে, তারা কখনোই ওসমান হাদির আদর্শের হতে পারে না। শহীদ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জ্ঞাপন করে কোনো ষড়যন্ত্রকারীর উষ্কানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনকচাঁপা উল্লেখ করেন, ওসমান হাদি বারবার বলেছেন-‘আমি আমার শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চাই।’ তাঁর এই বক্তব্যই প্রমাণ করে, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ছিল ওসমান হাদির চিন্তার কেন্দ্রে। অথচ তাঁর মৃত্যুর প্রতিক্রিয়ায় যেসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটছে, তা সম্পূর্ণভাবে সেই আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেন এই শিল্পী।

কনকচাঁপা আরও লেখেন, ওসমান হাদি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সহিংসতার ডাক দেননি; বরং ভালো সংস্কৃতি সৃষ্টি করার আহ্বান জানিয়েছিলেন। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসাত্মক কার্যকলাপ যারা করেছে, তারা কখনো শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না।

পোস্টে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ধর্ম অবমাননার অভিযোগে কোনো ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি সত্যিই কোনো অপরাধ হয়ে থাকে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর ন্যায়বিচার নিশ্চিত করা উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া ধর্মীয় বা নৈতিক কোনো কাজ হতে পারে না।

দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে কনকচাঁপা বলেন, দেশের সর্বস্তরের সকল ধর্ম, মত ও আদর্শের মানুষের প্রতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিনীত অনুরোধ করছি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:১৩ পিএম | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।