বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কানে দেখানো মানেই ভালো সিনেমা নয়: নওয়াজউদ্দিন

  |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

কানে দেখানো মানেই ভালো সিনেমা নয়: নওয়াজউদ্দিন

কান চলচ্চিত্র উৎসবে দেখানো মানেই ভালো সিনেমা নয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার মতে, কানে একটি ছবি সাড়া ফেললেও সেটির বাণিজ্যিক সাফল্যের বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। নিজের ছবির উদাহরণ টেনে তিনি বলেন, ২০১২ সালে আমার ছবি ‘মিস লাভলি’ কানে সমালোচকদের বাহবা পেয়েছিল, কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সুবিধা করতে পারেনিে।

এ অভিনেতা আরও বলেন, যত ছবি কানে দেখানো হয়, সবগুলোই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া ছবি নয়। কেউ চাইলে এ উৎসবে প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে নিজেদের লোকজনকে ছবি দেখাতে পারেন। তারপর বলতেই পারেন, তাদের ছবি কান উৎসবে দেখানো হয়েছে।

নওয়াজউদ্দিন বলেন, নিজের মতো রেড কার্পেট বিছিয়ে নিন, নিজের কিছু লোকজন জড়ো করুন। ছবি তুলুন। নিজের লোকজনকেই ছবি দেখান। তারপর ফিরে এসে বলুন, আপনার ছবি কানে দেখানো হয়েছে। ব্যস, হয়ে গেল।

নওয়াজ়ের অনেক ছবি আনুষ্ঠানিকভাবে কানে দেখানো হয়েছে। শুরু হয়েছিল ২০১২ সালে ‘মিস লাভলি’ দিয়ে। এরপর ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’ এর মতো ছবিও রয়েছে সেই তালিকায়।

চলতি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় দুই চলচ্চিত্র অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও কানু বহেলের ‘আগরা’ প্রদর্শিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৫ এএম | রবিবার, ২৮ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।