| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 121 বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খ্যাতনামা এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তিনি সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতা নিয়ে সপ্তাহখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ২৫ এপ্রিল সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে ’কালবেলা’ পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।
১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান ‘সাহিত্য আকাদেমী’ পুরস্কার পান। এছাড়া বঙ্কিম পুরস্কার, আইওয়াইএমএস পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন বাঙালির প্রিয় লেখক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।
Posted ২:০৬ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।