সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ওমরাহ করা কি ফরজ বা ওয়াজিব?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   431 বার পঠিত

ওমরাহ করা কি ফরজ বা ওয়াজিব?

প্রশ্ন: আমার হজ করার সামর্থ্য নেই, কিন্তু ওমরাহ করার সামর্থ্য আছে। এখন আমার জন্য কি ওমরাহ করা আবশ্যক?

খ) হজের মতো ওমরার জন্য কি নির্দিষ্ট সময় আছে?

গ) শুনেছি, কাবা শরীফ দেখলে নাকি হজ ফরজ হয়ে যায়- এ কথা কি ঠিক? তাহলে আমি ওমরাহ করলে কি আমার উপর হজ ফরজ হয়ে যাবে?

উত্তর: ওমরার সামর্থ্য থাকলে জীবনে একবার ওমরাহ করা সুন্নতে মুআক্কাদাহ। অতএব এ অবস্থায় আপনার জন্য ওমরাহ করা সুন্নত।

আর ওমরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। শুধু যিলহজ মাসের ৯-১৩ তারিখ পর্যন্ত পাঁচ দিন ওমরাহ করা মাকরূহ। এছাড়া বছরের যে কোনো সময় ওমরাহ করা জায়েজ আছে। আর রমজান মাসে ওমরাহ করা সবচেয়ে উত্তম।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি ওমরাহ করা আমার সঙ্গে একটি হজ করার সমতুল্য। (সহিহ বুখারি, হাদিস ১৮৬৩)

আর কাবা শরীফ দেখলেই হজ ফরজ হয়ে যায়- এ ধারণা ঠিক নয়। হজ ফরজ হওয়ার সঙ্গে কাবা শরীফ দেখা-না দেখার কোনো সম্পর্ক নেই।

বরং হজ ফরজ হওয়ার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি হজের মৌসুমে হজে আসা-যাওয়ার খরচসহ তার অনুপস্থিতির দিনগুলোতে পরিবারের চলার মতো স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকতে হবে।

তাছাড়া বাইরে থেকে ওমরার ভিসায় গিয়ে হজ করা নিষেধ। তাই ওমরাহ করতে গিয়ে হজ পর্যন্ত থেকে যাওয়ারও সুযোগ নেই।

Facebook Comments Box

Posted ৪:০২ পিএম | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(345 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।