বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  |   সোমবার, ১৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা শেষ হলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সময়সূচি অনুযায়ী আগামী ২৩ মে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

আজ সোমবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই স্থগিত পরীক্ষা নেওয়া হবে।

ঘূর্ণিঝড় মোখার জন্য গতকাল রোববার চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। পরদিন আজ সোমবার দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

রুটিন অনুযায়ী আগামী ২৩ মে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। একই দিন শেষ হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) তত্ত্বীয় পরীক্ষাও শেষ হবে।

Facebook Comments Box

Posted ৯:০১ এএম | সোমবার, ১৫ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।