শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এবার সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন নারী সাংবাদিক

  |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

এবার সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন নারী সাংবাদিক

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলা হয় সালমান খানকে। একাধিক প্রেম করলেও ৫৭ বছর বয়সেও বসা হয়নি বিয়ের পিঁড়িতে। এর আগে একাধিক ভক্ত থেকেও পেয়েছিলেন বিয়ের প্রস্তাব। এবার সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন হলিউডের এক নারী সাংবাদিক। খবর এনডিটিভি

টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’।

এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান।

নারীর এমন প্রশ্নের উত্তর দিলেন সঙ্গে সঙ্গেই। সালমান বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে হতাশা প্রকাশ করছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, এই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাঁকে দেখেই তাঁর প্রেমে পড়েছেন। সালমান মজা করে ওই নারীকে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন। জানা গেছে, ওই নারী সাংবাদিকের নাম অ্যালিনা খলিফে।

Facebook Comments Box

Posted ৩:২৯ এএম | রবিবার, ২৮ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।