বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত

সারাবিশ্বে গড়ে প্রতিদিন চার লাখের বেশি ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে গ্লোবাল সাইবার নিরাপত্তায় নিয়োজিত ডিটেকশন সিস্টেম। এই সংখ্যা ২০২৫ সালে ১৫ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু সুনির্দিষ্ট ঘরানার সাইবার হুমকি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ট্রোজান শনাক্তকরণের হার বেড়েছে ৩০ শতাংশের বেশি। সিকিউরিটি
বুলেটিন সূত্রে এসব জানা গেছে।
প্রতিবছরের মতো চলতি বছর সাইবার সিকিউরিটি রিপোর্টে নিরাপত্তা বিভাগে ঘটে যাওয়া সবকটি পরিবর্তন গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে।
অ্যান্টি-ম্যালওয়্যার গবেষণাপ্রধান কুসকভ জানান, প্রতিবছর সাইবার চক্র নতুন ম্যালওয়্যার, কলাকৌশল ও আক্রমণের পদ্ধতি তৈরি করে সাইবার হামলার পরিধি বাড়িয়েছে। এ বছরেও
বেশ কিছু বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করেছি, যেমন- বিশ্বাসযোগ্য সম্পর্ক (ট্রাস্টেড রিলেশনশিপ) ও সাপ্লাই চেইনের ওপর কৌশলগত আক্রমণ শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, ওপেন সোর্স প্যাকেজে সাইবার আক্রমণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে লক্ষ্য করে বহুমাত্রিক ফিশিং ও ব্যাংকিং ম্যালওয়্যার ছড়ানো হয়েছে। নতুন তথ্য, কয়েকটি বিশেষ ধরনের আক্রমণে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষজ্ঞরা নতুন ধরন ও জটিল সাইবার হুমকি প্রতিহত করতে সার্বক্ষণিক কাজ করছেন। সাইবার আক্রমণের প্রধান লক্ষ্য এবার উইন্ডোজ প্ল্যাটফর্ম, প্রতিদিন ৯০ শতাংশ ম্যালওয়্যার এখানে শনাক্ত হয়েছে। জানা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের ভেতরে উইন্ডোজে ম্যালওয়্যার আক্রমণ বেড়েছে ২০ শতাংশের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রোজান ম্যালওয়্যারের সংখ্যা ৩০ শতাংশ ছাড়িয়েছে।
অন্যদিকে ট্রোজান-ড্রপার্স বেড়েছে ১৫০ শতাংশ। ট্রোজান-ড্রপার্স এমন ক্ষতিকর সফটওয়্যার, যা স্ক্রিপ্ট বা এমএস অফিস ডকুমেন্টের মাধ্যমে
বিশেষ ম্যালওয়্যার ডিভাইসে ছড়িয়ে দেয়।
নিরাপত্তার প্রশ্নে বিশেষজ্ঞরা পরামর্শে বলছেন, সাইবার আক্রমণ থেকে সুরক্ষায় বিশ্বস্ত নয় এমন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড, সন্দেহজনক লিঙ্কে ক্লিক ও নিরাপত্তা সফটওয়্যার ডাউনলোড করা পুরোপুরি এড়িয়ে যেতে হবে।
নিয়মিত বিরতিতে টু-ফ্যাক্টর সিকিউরিটি ও অপেক্ষাকৃত জটিল পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। আপডেট থাকলে তা দ্রুত ইনস্টল ও নিরাপত্তা সফটওয়্যারের সিকিউরিটি সল্যুশন ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ২:৩৩ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।