শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

একটি আইসক্রিমের দাম প্রায় ৭ লাখ টাকা!

  |   সোমবার, ২২ মে ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

একটি আইসক্রিমের দাম প্রায় ৭ লাখ টাকা!

আইসক্রিম খেতে কার না ভালো লাগে, হরেক রকমের আইসক্রিমের স্বাদ ছোটবড় সবার মনকে প্রাণবন্ত করে তোলে। উৎসব-অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে বা আনন্দ-বেদনার যেকোন দিনে আইসক্রিম বেশ জনপ্রিয়।

তবে এখন পর্যন্ত সর্বোচ্চ কত টাকা দামের আইসক্রিম খেয়েছেন? কখনো কি লাখ টাকা দামি আইসক্রিম খেয়েছেন?

সম্প্রতি জাপানের একটি আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা কয়েক লাখ টাকা দামের আইসক্রিম তৈরি করেছে। জাপানে এই আইসক্রিমের দাম ৮ লাখ ৭৩ হাজার ৪০০ ইয়েন, বাংলাদেশী টাকায় যার মূল্য ৬ লাখ ৭৩ হাজার ৬৯৯ টাকা। সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়ও নাম লিখিয়েছে সেটি।

এমন কী আছে এই আইসক্রিমে? কেন দাম এতো বেশি?

গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয়, জাপানি প্রতিষ্ঠান সেলাটো তৈরি করেছে নতুন স্বাদের দামি এ আইসক্রিম। এর নাম দেওয়া হয়েছে বিয়াকুইয়া। এটি দামি হওয়ার কারণও আছে অবশ্য। এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের বেশ কিছু বিরল উপাদান। এর মধ্যে রয়েছে বিরল সাদা ট্রাফল। যা উৎপন্ন হয় ইতালির আলবা শহরে। এক পাউন্ড ট্রাফলের দামই ৭ হাজার ডলার। আইসক্রিমে আরও ব্যবহার করা হয়েছে পারমিগিয়ানো রেগিয়ানো (পনির) ও সেকে লিস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইতোমধ্যে সেলাটোর আইসক্রিমকে বিশ্বের সবচেয়ে দামি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। অনেক চেষ্টা ও ভুলের পর যথার্থ স্বাদের আইসক্রিম তৈরি করতে সক্ষম হয় কোম্পানিটি। সূত্র: ইউপিআই

Facebook Comments Box

Posted ৩:২৫ এএম | সোমবার, ২২ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।