বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে: প্রধানমন্ত্রী

  |   শুক্রবার, ২৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   101 বার পঠিত

উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে। শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটা আজ প্রমাণিত সত্য। আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। ২০১৪ সালের নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে।

Facebook Comments Box

Posted ৬:৩১ এএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।