| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 128 বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোটরসাইকেল পারাপারের জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়। এরপর সকাল সোয়া ১০টা পর্যন্ত দুটি ফেরি তিন ট্রিপ দেয়। এতে ২৬১টি মোটরসাইকেল পারাপার করা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোট দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘন্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।
তিনি আরও বলেন, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।
এদিকে, ঘাট এলাকায় নাব্যতা সংকটে আর পদ্মায় বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হতে পারে এমন শঙ্কা রয়েছে যাত্রীদের মাঝে। তবে সমস্যা সমাধানের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট এলাকায় ফেরির পাশাপাশি চলাচল করছে যাত্রীবাহী লঞ্চ। তবে যাত্রী সংকট থাকায় লঞ্চে করে পারাপার হচ্ছে মোটরসাইকেল। এ ছাড়াও ঘাট এলাকায় বাড়তি নজরদার রেখে, শৃঙ্খলা বজায় রাখতে স্থাপন করা হয়েছে সিসিটিভি।
Posted ৬:৩৭ এএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।