| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 102 বার পঠিত

আসন্ন রমজান মাসে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, ব্যাংক, বিমা, আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি তাদের নিজস্ব সুবিধামতো নির্ধারণ করবে।
Posted ১:৩৫ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।