মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল এইডেন মার্করামের দল। গ্রুপ পর্বেও তাদের হারাতে পারেনি কেউ।

রোববার দিল্লিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতেই সাজঘরে ফেরেন ফর্মে থাকা ব্রায়ান বেনেট (১৫) ও তাদিওয়ানাশে মারুমানি (৭)। ডিওন মেয়ার্সের ব্যাট থেকে আসে ১১ রান। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক সিকান্দার রাজা। ক্লাইভ মদনদেকে (২৬) নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তিনি।

ব্যক্তিগত ৭৩ রানে রাজা আউট হলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এই দুর্দান্ত ইনিংস খেলার পথেই জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রাজা।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন কুইন্টন ডি কক। অধিনায়ক মার্করামও (৪) ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে রায়ান রিকেলটনের ৩১ রানের পর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। মাত্র ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে ব্রেভিস। এরপর ২২ রান করে মিলার বিদায় নিলেও ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা।

শেষ দিকে ট্রিস্টান স্টাবস (২১×) ও জর্জ লিন্ডের (৩০×) দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের হয়ে বল হাতে সিকান্দার রাজা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স একটি করে উইকেট লাভ করেন।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।